August 18, 2026

লকডাউন এ বিধায়ক এর উদ্যোগে খাদ্যসামগ্রী প্রদান

সোমালিয়া সংবাদ, হুগলী: বিধায়ক রামেন্দু সিংহরায়ের উদ্দ্যোগে কার্যত লকডাউনে তারকেশ্বরে ১১ নং ওয়ার্ডের অসহায় মানুষের মুখে খাবার তুলে দিলেন তৃণমুল কর্মীরা। রবিবার তারকেশ্বর পৌর সভার ১১ নং ওয়ার্ডের দুঃস্থ পরিবার সহ বেশ কিছু এলাকায় গিয়ে হাতে তুলে দেওয়া হয় ডিম, সোয়াবিন ও ভাত। গত কয়েক দিন ধরেই তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়ের উদ্দ্যোগে দুস্থ পরিবার গুলিকে দুপুরের খাবার তুলে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।।ৎকরোনা সংক্রমণ ঠেকাতে সরকারি ভাবে মেয়াদ বাড়ানো হয়েছে কার্যত লকডাউনের। একই বিধি নিষেধ রেখে আগামী ১৫ ই জুন পর্যন্ত জারি করা হয়েছে কার্যত লকডাউন। তবে যত দিন কার্যত লকডাউন চলবে ততদিন দুস্থ পরিবার গুলির জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন বিধায়ক রামেন্দু সিংহ রায়।

Loading