সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে ৭ ডিসেম্বর ব্রিগেডে মহাযজ্ঞ
সোমালিয়া ওয়েব নিউজঃ এক লক্ষ কণ্ঠে গীতা পাঠের ঐতিহাসিক সাফল্যের পর এবার ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করতে চলেছে সনাতন সংস্কৃতি সংসদ। আগামী ৭ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই বিশাল গীতা পাঠ অনুষ্ঠান।
আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে এই অনুষ্ঠানের ঘোষণা করেন সনাতন সংস্কৃতি সংসদের সম্পাদক নির্গুণানন্দ ব্রহ্মচারী। তিনি জানান, এবছর গীতা পাঠের চতুর্থ বর্ষ, এবং এতে অংশগ্রহণের জন্য কোনও নাম নথিভুক্তকরণের প্রয়োজন নেই।
গীতা পাঠ কমিটির অধ্যক্ষ স্বামী জ্ঞানানন্দ মহারাজ বলেন, “এই গীতা পাঠ কারও বিরুদ্ধে নয়, বরং বাংলার গৌরবকে আরও ত্বরান্বিত করবে। ভগবৎ গীতা কোনও ধর্ম বা জাতির সীমাবদ্ধতায় আবদ্ধ নয়; এটি বিশ্বে শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে।”
তিনি আরও জানান, মানসিক ক্লেশ বা সংঘাতের সময়ে গীতার শিক্ষা মানুষকে সঠিক পথ দেখায়।
সনাতন সংস্কৃতি সংসদের অধ্যক্ষ স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ জানিয়েছেন, এই গীতা পাঠ অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীসহ বাংলার মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। পাশাপাশি, দেশের বিভিন্ন প্রান্তের সাধুসন্ত ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
এই আয়োজনে রাজ্যের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ হবে বলেই মনে করা হচ্ছে।

![]()

More Stories
রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৩৮% ডিএ-ডিআর মঞ্জুর, অর্থ দফতরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি
ডুয়ার্সে ফাইলেরিয়া নির্মূলে শুরু ‘মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ কর্মসূচি
ভিবিজি রামজি প্রকল্পে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী