August 10, 2026

অভিনয় ও সঙ্গীতের অনন্য নক্ষত্র — কিশোর কুমারকে স্মরণে দেশ

আজ তাঁর ৩৮তম প্রয়াণ দিবস

সোমালিয়া ওয়েব নিউজঃবলিউডের ইতিহাসে এক অমলিন নাম কিশোর কুমার। আজ, তাঁর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছে সারা দেশ। গায়ক, অভিনেতা, সুরকার, পরিচালক, চিত্রনাট্যকার— এক কথায় সর্বগুণসম্পন্ন এই শিল্পী ভারতীয় বিনোদন জগতে এক অদ্বিতীয় ছাপ রেখে গেছেন।

১৯২৯ সালের ৪ আগস্ট মধ্যপ্রদেশের খাণ্ডওয়ায় জন্মগ্রহণ করেছিলেন কিশোর কুমার (পূর্ণ নাম আভাস কুমার গাঙ্গুলী)। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর টান ছিল তাঁর। বড় ভাই অশোক কুমারের অনুপ্রেরণায় চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি।

তাঁর কণ্ঠে ‘রূপ তেরা মস্তানা’, ‘পল পল দিল কে পাশ’, ‘জিন্দগি এক সাফর হ্যায় সুহানা’, ‘কোরা কাগজ থা ইয়ে মন মেরা’— এর মতো অসংখ্য অমর গান আজও কোটি শ্রোতার হৃদয়ে বেঁচে আছে।

গায়কের পাশাপাশি অভিনয়েও তিনি ছিলেন সফল। ‘চলতি কা নাম গাড়ি’, ‘পড়োসন’, ‘হাফ টিকিট’ টলিউডে লুকোচুরি প্রভৃতি ছবিতে তাঁর কমেডি ও অভিনয় প্রতিভা আজও দর্শকের মনে অমলিন।

১৯৮৭ সালের ১৩ অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তাঁর কণ্ঠ ও সৃষ্টিশীলতা আজও সময়ের গণ্ডি পেরিয়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

সঙ্গীতপ্রেমীরা আজ বিভিন্ন প্রান্তে তাঁর গান, স্মৃতিচারণ ও শ্রদ্ধাসভায় অংশ নিচ্ছেন। কিশোর কুমারের চিরসবুজ কণ্ঠের মাধুর্য আজও বাংলা ও হিন্দি দুই সংগীতজগতের সেতুবন্ধন হিসেবে থেকে গেছে।

Loading