সোমালিয়া ওয়েব নিউজঃ কলকাতা হাইকোর্টে ১৫ বছর অতিক্রান্ত বাণিজ্যিক যানবাহনের চলাচল সংক্রান্ত মামলার রায় প্রকাশের পর পরিবহণ দফতর রাজ্যে পুরোনো বাস চলাচল নিয়ে নতুন নির্দেশিকা জারি করল। দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিটনেস সার্টিফিকেট এবং দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র (PUC) বৈধ থাকলে ১৫ বছর পার হওয়া বাসও রাস্তায় চলাচল করতে পারবে।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা মহানগর এলাকায় নিবন্ধিত বাসগুলিকে ১৫ বছর পূর্ণ হওয়ার পর থেকে বছরে দু’বার ফিটনেস ও দূষণ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তবে মহানগর এলাকার বাইরে নিবন্ধিত বাসগুলির ক্ষেত্রে বছরে একবার পরীক্ষাই যথেষ্ট।
রাজ্যের নতুন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে বাস মালিক মহল। সিটি সাবার্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটো সাহা বলেন,
“সরকারের এই গাইডলাইনের ফলে বাস মালিকরা বড় সুবিধা পাবেন। রাস্তায় বাসের ঘাটতি অনেকটাই কমবে।”
উল্লেখ্য, কলকাতা ও জেলায় একাধিক রুটে গত কয়েক মাস ধরে বাসের সংখ্যা কমে যাওয়ায় জনদুর্ভোগ বেড়েছিল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্ত সেই সমস্যা কিছুটা লাঘব করবে বলেই মনে করা হচ্ছে।

![]()

More Stories
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের