কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে উদ্যোগ
সোমালিয়া ওয়েব নিউজ;কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কেন্দ্র সরকার মার্কেট ইন্টারভেনশন স্কিম (MIS)-এর আওতায় নতুন সংস্থান চালুর ঘোষণা করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। নতুন দিল্লিতে আয়োজিত কৃষি ব্যবসা সংক্রান্ত শীর্ষ সম্মেলন ২০২৫-এ ভাষণ দিতে গিয়ে তিনি এই উদ্যোগের কথা জানান।
মন্ত্রী বলেন, বিশেষ করে বাগিচা ফসলের ক্ষেত্রে বাজার দর একটি নির্দিষ্ট সীমার নিচে নেমে গেলে সরকারের পক্ষ থেকে মডেল রেট ও কৃষকের বাস্তব বিক্রয়মূল্যের পার্থক্য সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। এর ফলে দাম পড়ে গেলে কৃষকের ক্ষতি অনেকটাই কমবে বলে কেন্দ্রের আশা।
চৌহান আরও বলেন, কৃষিক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ বাড়াতে কৃষকের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। তিনি কৃষকদের উচ্চমানের ও সঠিক উপকরণ ব্যবহার করার আহ্বান জানান এবং বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক কৃষি পদ্ধতি গ্রহণের মাধ্যমেই ভবিষ্যতের কৃষি আরও শক্তিশালী হয়ে উঠবে।

![]()

More Stories
বাংলা ভাষার মর্যাদার প্রশ্নে আত্মত্যাগ—রাজেশ ও তাপসের স্মৃতিতে আজও ফিরে আসে দাড়িভিটের সেই দিন
পড়ুয়াদের পুষ্টিকর খাবারে জোর, মিড-ডে মিলের পরিধি বাড়াচ্ছে রাজ্য
রাজ্যে প্রথমবার PM বিশ্বকর্মা কর্মসূচি, কলকাতায় ৩ হাজার উপভোক্তাকে টুল কিট ও ঋণের চেক