সোমালিয়া ওয়েব নিউজঃ চলতি রবি মরসুমে দেশে শস্য চাষের পরিসর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ৫৮০ লক্ষ হেক্টর জমিতে রবি শস্য বপন সম্পন্ন হয়েছে, যা গত বছরের তুলনায় ৮ লক্ষ হেক্টর বেশি।
গত ১৯ ডিসেম্বর কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক রবি শস্য চাষের এলাকা বৃদ্ধির বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, এবছর দেশে ৩০১ লক্ষ হেক্টর জমিতে গম চাষ হচ্ছে। গত বছর এই পরিসংখ্যান ছিল প্রায় ৩০০ লক্ষ হেক্টর, অর্থাৎ গম চাষের ক্ষেত্রেও সামান্য হলেও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
গমের পাশাপাশি ডাল চাষের ক্ষেত্রেও ইতিবাচক চিত্র ধরা পড়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি রবি মরসুমে দেশে ১২৬ লক্ষ হেক্টর জমিতে ডাল চাষ করা হচ্ছে। খাদ্য সুরক্ষা জোরদার করা এবং ডালজাতীয় শস্যের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রণোদনা ও সহায়ক নীতির ফলেই এই বৃদ্ধি সম্ভব হয়েছে বলে মনে করছে কৃষি মহল।
কৃষি বিশেষজ্ঞদের মতে, অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত জলসেচ ব্যবস্থা এবং সরকারি সহায়তামূলক প্রকল্পের সুফলেই রবি শস্য চাষে এই অগ্রগতি দেখা যাচ্ছে। উৎপাদন বৃদ্ধির এই ধারা বজায় থাকলে চলতি মরসুমে দেশের খাদ্যভাণ্ডার আরও সমৃদ্ধ হবে বলেই আশা করা হচ্ছে।

![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড