সোমালিয়া ওয়েব নিউজ: কোন্নগর এর বিভিন্ন এলাকা জুড়ে ঘোষাল কে যাতে তৃণমূল কংগ্রেসের না নেওয়া হয় তার বিরুদ্ধে পোস্টার পরল। এদিন সকালে শহরের বিভিন্ন জায়গা জুড়ে় দেখা যায় এই ধরনের পোস্টার লাগানো হয়েছে। আর তাতে বলা হয়েছে কোন্নগর বাসীর দাবি মধুচক্রের নায়ক এই প্রবীর ঘোষাল কে যাতে আর তৃণমূলে না ফেরানো হয়। প্রসঙ্গত এবারের ভোটে প্রবীর ঘোষাল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, সেই সময় তাদের জামাই আদরে চার্টার্ড প্লেনে করে দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই বিজেপি শীর্ষ নেতৃত্বের হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন ।অভিযোগ তারপর ভোটের সময় তিনি প্রচার এ বিভিন্ন মঞ্চ থেকে তৃণমূলের তৃণমূলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে, নানা বিষোদগার করেছিলেন। সেই সময় কোন্নগর উত্তরপাড়া তৃণমূল কর্মীরা শপথ নিয়েছিলেন যে তারা এই কেন্দ্র থেকে প্রবীর ঘোষাল কে হারাবেন । এবং ফলাফল ঘোষণার পর দেখা যায় তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের কাছে বিপুল ভোটে ধরাশায়ী হয়েছেন প্রবীর ।তারপর থেকেই প্রবীর ঘোষাল বিভিন্ন সংবাদ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়গান করতে শুরু করেন ।এবং যেনতেন প্রকারে তিনি যাতে তৃণমূল কংগ্রেসের ফিরতে পারেন তার চেষ্টা করছেন বলে উত্তরপাড়া কোন্নগর তৃণমূল কর্মীদের দাবি ।এদিন তৃণমূল কংগ্রেসের এক কর্মী জানান যেভাবে ভোটের সময় তিনি দলের ক্ষতি করেছেন এবং দলের বিরুদ্ধে কথা বলেছেন ,,তারপরে এই মানুষ কোনমতেই তৃণমূলে ফেরানো যাবে না ।।দিদি আমাদের মায়ের মতো আমরা দিদির কাছে আবেদন করছি আপনি দয়া করে এইরকম একজন লোককে তৃণমূলে ফেরাবেন না কারণও। যদি তৃণমূলে ফেরে আবারও দলের ক্ষতি করার চেষ্টা করবে প্রবীর।
![]()

More Stories
ফুরফুরা পঞ্চায়েতে জট কাটল, ৫ বিজয়ীকে শংসাপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সহযোদ্ধার বিদায়, নিভে গেল এক নীরব শক্তির প্রদীপ—প্রয়াত গোঘাটের মনোরঞ্জন পালের স্ত্রী শোভা পাল
ভুলতে বসা সুরের মানুষ— শেষ গান ‘ওগো বন্ধু বিদায়’ আজও ভাসায় চোখের জল”