তারকেশ্বরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যাত্রীনিবাস ও হোটেলের কর্মচারীদের শেষ হলো আহার পরিষেবা

সোমালিয়া ওয়েব নিউজ টাউন তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মন্দির সংলগ্ন যাত্রী নিবাস ও হোটেলের কর্মচারীদের দুপুরের আহার পরিষেবা শেষ হলো আজ, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায় বিধায়ক হবার পর‌ই লকডাউন পিরিয়ডে তৃণমূল কর্মীদের নির্দেশ ও সহযোগিতার হাত বাড়িয়ে বলেছিলেন এই মহামারী সময়ে তারকেশ্বরের অসহায় মানুষদের লকডাউন পিরিয়ডে আহারে ব্যবস্থা করতে হবে, সেই মত তারকেশ্বর যুব তৃণমূল কংগ্রেস ও তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে মন্দির সংলগ্ন এলাকায় যাত্রীনিবাস ও হোটেলের কর্মীদের দুপুরে ব্যবস্থা করা হয়েছিল, ২২ মে থেকে১৫ জুন পর্যন্ত টানা ২৩ দিন এই কর্মসূচি চলে আজ বিধায়ক সহ অন‍্যান‍্য নেতৃত্বের উপস্থিত তে তা শেষ হলো, এই 23 দিনের প্রত্যেকদিন ২০০ মানুষকে প্রোটিন জাতীয় খাবার তুলে দেওয়া হয় ,আজকের এই বিশেষ অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌর প্রশাসক স্বপন সামন্ত,সহ পঞ্চায়েত সমিতির সভাপতি ফেরদৌস পারভীন,সহ-সভাপতি প্রদীপ সিংহরায়, তারকেশ্বর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনুপ পন্ডিত ,টাউন জয় হিন্দ বাহিনীর সভাপতি সমর দে, ৫ নম্বর ওয়ার্ড কমিটির সেক্রেটারি বিমান অধিকারী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ,তাদের উপস্থিতিতে এদিন শুক্ত,মাছে র কালিয়া, পায়েস, রসগোল্লা এবং প্যাকেজিং জল প্রায় ২০০ মানুষের হাতে তুলে দেওয়া হয় ,বিধায়ক রামেন্দু সিংহরায় বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্য কাজ করে চলেছেন, মা মাটি মানুষের সরকারের এখানে শীত-গ্রীষ্ম-বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা আমি তার অনুগত সৈনিক, বর্তমানে মহামারী কিছুটা নিম্নমুখী আগামী দিনে আবার যদি পরিস্থিতি কঠিন হয় তাহলে তৃণমূলের ছেলেরা আবার মাটিতে নেবে মানুষের সেবায় কাজ করে যাবে বলে তিনি জানান।

Loading