সোমালিয়া সংবাদ আরামবাগ বাবার স্মৃতিতে কোভিড রোগীদের জন্য আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালকে ৫০টি বেড ও ৩টি ভেন্টিলেটর প্রদান করলেন আরামবাগের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জিয়াজুর রহমান। সোমবার আরামবাগ মহকুমা হাসপাতালের সুপার সত্যজিৎ সরকারের হাতে সেগুলি তিনি তুলে দেন। উপস্থিত ছিলেন আরামবাগের ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃত্যুঞ্জয় মাঝি ও অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, কয়েক মাস আগে তাঁর বাবা সৈয়দ মনিরুল হুদা প্রয়াত হন। এরপরই তিনি বাবার নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘সৈয়দ মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’ গড়ে তোলেন। এদিন ওই সংস্থার পক্ষ থেকেই এই সমস্ত জিনিসপত্র হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এবারই প্রথম নয়, করোনার প্রথম পর্যায়েও তিনি আরামবাগ মহকুমা শাসককে করোনা রোগীদের সুবিধার্থে ১০০টি বেড উপহার দিয়েছিলেন। এছাড়াও তিনি আরামবাগের দুঃস্থ মানুষদের যাতে অসুবিধা না হয় সেজন্য সম্পূর্ণ বিনা খরচে দুটি অক্সিজেন সিলিন্ডার যুক্ত ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স চালু করেছেন। পাশাপাশি অসহায় পরিবারগুলিকে বিভিন্ন সময় শাকসবজি ও অন্যান্য খাদ্য সামগ্রী নিয়মিতভাবে তিনি দিয়ে চলেছেন। অন্যদিকে এদিনই কোভিড রোগীদের সুবিধার জন্য আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালকে পাঁচটি হুইল চেয়ার প্রদান করলেন আরামবাগ মহকুমা হাসপাতালের নার্স পম্পা ঘোষ ও তাঁর পরিবারের লোকজন। উল্লেখ্য, গত ৪মে পম্পাদেবীর মা অন্নপূর্ণা দে কোভিড আক্রান্ত হয়ে মারা যান। তিনিও এই হাসপাতালে দীর্ঘদিন নার্স হিসাবে কর্মরত ছিলেন। তাই তাঁরা মায়ের পারোলৌকিক ক্রিয়া না করে সেই টাকায় এই হুইলচেয়ারগুলি কিনে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
![]()

More Stories
ফুরফুরা পঞ্চায়েতে জট কাটল, ৫ বিজয়ীকে শংসাপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সহযোদ্ধার বিদায়, নিভে গেল এক নীরব শক্তির প্রদীপ—প্রয়াত গোঘাটের মনোরঞ্জন পালের স্ত্রী শোভা পাল
ভুলতে বসা সুরের মানুষ— শেষ গান ‘ওগো বন্ধু বিদায়’ আজও ভাসায় চোখের জল”