শপথ গ্রহণের পর স্মরণ বাঙালি বিচারব্যবস্থার অগ্রণী ব্যক্তিত্বদের
সোমালিয়া ওয়েব নিউজ; কলকাতা হাইকোর্টের ৪৪তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করলেন বিচারপতি সুজয় পাল। আজ সকালে রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস তাঁর হাতে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি, রাজ্য সরকারের শীর্ষ আধিকারিক, আইনজীবী মহল এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। শপথ নেওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি সুজয় পাল দেশের বিচারব্যবস্থায় বাঙালি বিচারপতিদের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন বিচারপতি রাসবিহারী বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সহ একাধিক প্রথিতযশা বাঙালি আইনজীবী ও বিচারপতির অবদানের কথা।
প্রধান বিচারপতি বলেন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে আধুনিক ভারতের বিচারব্যবস্থা গঠনে বাংলার আইনজীবী ও বিচারপতিদের ভূমিকা অনস্বীকার্য। সেই ঐতিহ্য বহন করে ন্যায়, স্বচ্ছতা ও সংবিধানিক মূল্যবোধ রক্ষার দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি।
নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের মধ্য দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারিক ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হল বলে মনে করছেন আইনজীবী মহল।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের