সোমালিয়া ওয়েব নিউজঃ গ্যাংস্টার ও সংগঠিত অপরাধ দমনে পাঞ্জাব পুলিশ আবারও শুরু করল ৭২ ঘণ্টার বিশেষ অভিযান ‘অপারেশন প্রহার’-এর দ্বিতীয় দফা। আজ থেকে শুরু হওয়া এই অভিযানে রাজ্য জুড়ে ব্যাপক তল্লাশি ও ধরপাকড় চালানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম দফার ‘অপারেশন প্রহার’-এ উল্লেখযোগ্য সাফল্য মিলেছিল। মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তিন হাজারেরও বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয় এবং ৬৯টির বেশি অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই দ্বিতীয় দফায় আরও জোরদারভাবে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই অভিযানে গ্যাংস্টার চক্র, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র মজুত এবং আন্তঃরাজ্য অপরাধে যুক্ত ব্যক্তিদের বিশেষভাবে টার্গেট করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় একযোগে নাকা তল্লাশি, রেইড এবং নজরদারি বাড়ানো হয়েছে।
পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং অপরাধচক্রের নেটওয়ার্ক ভাঙতেই এই ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। আগামী কয়েকদিনে আরও গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ।

![]()

More Stories
রাজ্যে প্রথমবার PM বিশ্বকর্মা কর্মসূচি, কলকাতায় ৩ হাজার উপভোক্তাকে টুল কিট ও ঋণের চেক
দুর্গাপুজোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সর্বোচ্চ চাহিদা ১২ হাজার মেগাওয়াট
কিশোরী মাতৃত্ব রুখতে কড়া পদক্ষেপ, পকসো আইনে মামলা করার নির্দেশ মুখ্যমন্ত্রীর