সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে বড় পদক্ষেপ নিল Unique Identification Authority of India (ইউআইডিএআই)। বর্তমানে আটটি জেলায় আধার সেবাকেন্দ্র চালু থাকলেও এবার আরও ২১টি জেলায় নতুন আধার সেবাকেন্দ্র চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রাজ্যজুড়ে আধার সংক্রান্ত পরিষেবা আরও দ্রুত, সহজ ও সুশৃঙ্খলভাবে পৌঁছে যাবে নাগরিকদের কাছে।
কেন্দ্রীয় সংস্থার চিফ একজিকিউটিভ অফিসার ভুবনেশ কুমার জানিয়েছেন, সেবাকেন্দ্রের সংখ্যা বাড়ানো হলে সাধারণ মানুষকে আর দূরে যেতে হবে না। একই ছাদের নিচে আধার আপডেট, নাম বা ঠিকানা সংশোধন, মোবাইল নম্বর সংযোজন, বায়োমেট্রিক আপডেটসহ একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা মিলবে দ্রুত সময়ে।
বর্তমানে সীমিত সংখ্যক কেন্দ্রে অতিরিক্ত ভিড়ের কারণে অনেক ক্ষেত্রেই পরিষেবা পেতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল সাধারণ মানুষকে। নতুন কেন্দ্রগুলি চালু হলে সেই চাপ অনেকটাই কমবে বলে আশা প্রশাসনের। বিশেষ করে গ্রামীণ ও দূরবর্তী এলাকার বাসিন্দাদের জন্য এই উদ্যোগ বড় স্বস্তির বার্তা নিয়ে আসছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পর্যায়ক্রমে এই কেন্দ্রগুলি চালু করা হবে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত কর্মী দিয়ে পরিষেবার মান উন্নত করার উপর জোর দিচ্ছে ইউআইডিএআই।
নতুন এই উদ্যোগে রাজ্যের নাগরিক পরিষেবার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

![]()

More Stories
হোলি ও দোল পূর্ণিমা: রঙ, ভক্তি ও মিলনের উৎসব
বিধানসভা ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে কমিশনের বৈঠক
আগামী ৩ মার্চ ভারতের আকাশে দেখা যাবে বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ