সোমালিয়া ওয়েব নিউজ: হুগলি জেলার কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য ও সাম্প্রদায়িক পোস্ট করায় কানাইপুর বারোজীবী এলাকার বাসিন্দা তিন যুবকের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করলেন কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব।পলাশ মন্ডল,কমলেশ মন্ডল ও অভিজিৎ বোস বারোজীবীর বাসিন্দা এই তিনজনের বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে।কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব জানান কানাইপুর বারোজীবীর বাসিন্দা অভিযুক্ত তিন যুবক প্রায় সোশ্যাল মিডিয়ায় পঞ্চায়েত প্রধানের উদ্দেশ্যে ও সাম্প্রদায়িক পোস্ট করতো।সেটা প্রধানের নজরে আসার সাথেই পুলিশের দ্বারস্থ হন পঞ্চায়েত প্রধান।এদিন প্রধান আরো বলেন তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আর তিনি চান প্রশাসন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।তিনি বিষয়টি তার তৃণমূল দলের উচ্চনেতৃত্বকে জানিয়েছেন।
![]()

More Stories
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ
‘বর্তমানে তৃণমূলের অস্তিত্ব নেই, অভিষেকই ভরাডুবির ১০০ শতাংশ দায়ী, বিজেপি যদি ডাকে পা বাড়াতে দ্বিধা করব না’— বিস্ফোরক গোঘাটের বর্ষীয়ান নেতা মনোরঞ্জন পাল