September 19, 2026

চা শ্রমিকদের প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত, লোকসভায় তোপ নির্মলা সীতারামণের

সোমালিয়া ওয়েব নিউজঃ চা শ্রমিকদের কল্যাণমূলক প্রকল্প ঘিরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হল। নির্মলা সীতারামণ আজ লোকসভা-য় অর্থবিলের উপর জবাবী ভাষণে অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা ২০২১’ কার্যকর করতে দেয়নি।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, চা বাগানের দরিদ্র ও প্রান্তিক শ্রমিকদের সার্বিক উন্নয়নকে লক্ষ্য করেই এই প্রকল্প আনা হয়েছিল। বিশেষ করে শ্রমিকদের সুস্বাস্থ্য, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং আবাসন সুরক্ষা নিশ্চিত করাই ছিল এই যোজনার মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, এই ধরনের কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে রাজ্যগুলির সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রাজনৈতিক কারণে যদি তা বাধাগ্রস্ত হয়, তাহলে প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হন।

এই মন্তব্যের জেরে কেন্দ্র-রাজ্য সম্পর্ক এবং চা শ্রমিকদের উন্নয়ন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

Loading