September 20, 2026

স্বচ্ছ ভোটে জোর, প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে নির্বাচন কমিশন

সোমালিয়া ওয়েব নিউজঃ স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এবার আরও বেশি করে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই কথা জানান।

তিনি বলেন, এবারের নির্বাচনে শুধু বুথের ভেতরের নিরাপত্তাই নয়, বুথের বাইরেও সমানভাবে নজরদারি রাখা হবে। বুথের আশপাশে ভোটারদের বাধা দেওয়া বা ভয় দেখানোর মতো ঘটনাকেও ‘বুথ দখল’ হিসেবে গণ্য করা হবে বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

আগে যেখানে প্রতিটি বুথের ভিতরে একটি করে সিসিটিভি ক্যামেরা থাকত, সেখানে এবার বুথের ভিতর ও বাইরে—উভয় স্থানেই নজরদারির জন্য ক্যামেরা বসানো হবে বলে জানানো হয়েছে। কড়া নিরাপত্তায় রাজ্যে বিধানসভা ভোটপর্ব, জানালেন CEO মনোজকুমার আগরওয়াল। ওয়েবকাস্টিংএর ত্রিস্তর মনিটারিং, সব বুথের ভিতর-বাইরে AI ENABLED ক্যামেরা, সব জোলায় কন্ট্রোল রুমে সিসিটিভি রেকর্ডিং, ভোটকর্মীদের গাড়িতে ক্যামেরা ও GPS TRACKING, ক্যামেরা ফ্লাইয়িং স্কোয়াড ও QRT গাড়িতেও।

নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।

Loading