September 21, 2026

‘দিশা’ প্রকল্পে জাতীয় আলোচনা চক্র, প্রযুক্তিভিত্তিক বিচার ব্যবস্থায় জোর

সোমালিয়া ওয়েব নিউজঃ সবার কাছে সহজে বিচার পরিষেবা পৌঁছে দিতে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক আগামীকাল নয়া দিল্লিতে ‘দিশা’ প্রকল্পের অধীনে একটি জাতীয় আলোচনা চক্রের আয়োজন করছে।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন।

মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রযুক্তিভিত্তিক আইনি পরিষেবার মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং দেশের বিভিন্ন অংশের সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য একটি সমন্বিত জাতীয় মঞ্চ তৈরি করাই এই আলোচনা চক্রের মূল লক্ষ্য।

এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দ্রুত ও সহজে বিচার পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন দিশা মিলবে বলে মনে করা হচ্ছে।

Loading