সোমালিয়া ওয়েব নিউজঃ আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদলের পর এবার নির্বাচন কমিশনের অধীন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতরেও একদফা প্রশাসনিক পরিবর্তন আনা হল। নির্বাচন সংক্রান্ত প্রস্তুতিকে আরও জোরদার করতেই এই পদক্ষেপ বলে প্রশাসনিক মহলের অনুমান।
সরকারি সূত্রে জানা গিয়েছে, উপ মুখ্য নির্বাচনী আধিকারিক পদ থেকে সুব্রত পালকে সরিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে সিনিয়র ডেপুটি সেক্রেটারি পদে পাঠানো হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে নতুন ডেপুটি সিইও পদে দায়িত্ব গ্রহণ করছেন রাহুল নাথ।
একইসঙ্গে, সিইও দফতরের অতিরিক্ত সচিব পদে কর্মরত নরেন্দ্রনাথ দত্তকে শ্রম দফতরের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, সুপ্রিয় দাসকে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের অতিরিক্ত সচিব পদে স্থানান্তর করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই দুই আধিকারিকই এতদিন সিইও দফতরে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়াও, যুগ্ম সচিব মিঠু সরকারকে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরে বদলি করা হয়েছে বলে জানা গিয়েছে।
নির্বাচনের আগে এই ধারাবাহিক প্রশাসনিক রদবদলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচন কমিশনের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

![]()

More Stories
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের