আগামী মাস থেকে শুরু জনগণনা ২০২৭, আগস্টের মধ্যেই প্রথম পর্ব শেষের লক্ষ্য

সোমালিয়া ওয়েব নিউজঃ দেশের বহু প্রতীক্ষিত জনগণনা ২০২৭-এর প্রক্রিয়া আগামী মাসের পয়লা তারিখ থেকে শুরু হতে চলেছে। এটি হবে দেশের ১৬তম এবং স্বাধীনতার পর অষ্টম জনগণনা। প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ এক সাংবাদিক বৈঠকে জনগণনা কমিশনার ও রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানান, জনগণনার প্রথম ধাপে ফর্ম পূরণের কাজ চলতি বছরের ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ১৫ দিনের নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করা হবে।

তিনি আরও জানান, প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পর শুরু হবে বসতবাড়ির তালিকাভুক্তকরণ বা হাউসহোল্ড লিস্টিং-এর কাজ। এই পর্যায়টি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে নির্ধারিত হয়েছে।

সরকারি সূত্রে দাবি, দেশের জনসংখ্যা, সামাজিক-অর্থনৈতিক অবস্থা এবং বিভিন্ন পরিসংখ্যানগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে এই জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশাসনের মতে, সঠিক পরিকল্পনা ও উন্নয়নমূলক নীতিনির্ধারণে জনগণনার তথ্য অপরিহার্য।

Loading