সোমালিয়া ওয়েব নিউজঃ উত্তরাখণ্ডে পবিত্র অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজ আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল গঙ্গোত্রী মন্দির এবং যমুনোত্রী মন্দির-এর দরজা। ফুলে সেজে উঠেছে দুই তীর্থক্ষেত্র, ভক্তদের আগমনে শুরু হয়েছে ধর্মীয় আবহ।
এর মধ্য দিয়েই আজ থেকে সরকারি ভাবে শুরু হল চার ধাম যাত্রা। এই বিশেষ দিনে পুষ্কর সিং ধামী গঙ্গোত্রীতে উপস্থিত থেকে যাত্রা সংক্রান্ত একটি পোর্টালের উদ্বোধন করেন।
প্রতি বছরই অক্ষয় তৃতীয়ার দিন এই দুই মন্দিরের দ্বারোদ্ঘাটনের মাধ্যমে চারধাম যাত্রার সূচনা হয়। কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির পরবর্তীতে নির্দিষ্ট দিনে খুলে দেওয়া হবে, ফলে পর্যটন ও তীর্থযাত্রায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী