সোমালিয়া ওয়েব নিউজঃ অর্থপাচার মামলায় তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ সকাল থেকে কলকাতা-র একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান।
শান্তুনু সিনহা বিশ্বাস-এর ফার্ন রোডের একাধিক ফ্ল্যাটে এখনও তল্লাশি চালাচ্ছে ইডি। তিনি দীর্ঘদিন কালীঘাট থানা এলাকা-র দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
অন্যদিকে, ভোর থেকে জ্যোতিষ রায় রোডে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদার-এর ফ্ল্যাটেও ইডি ও কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি চলে। আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে আটক করে সিজিও কমপ্লেক্স-এ নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে ইডির তলব সত্ত্বেও তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেননি বলে সূত্রের খবর।

![]()

More Stories
তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করল নির্বাচন কমিশন
এক বছরে পাঁচ লক্ষ কারিগরকে পিএম বিশ্বকর্মা যোজনায় যুক্ত করার লক্ষ্য
প্রধানমন্ত্রীর জন্মদিনে গঙ্গাসাগরে বিশেষ সাগর-আরতি, কপিলমুনি আশ্রমে প্রদীপ প্রজ্বলন