সোমালিয়া ওয়েব নিউজ: সারা দেশের সঙ্গে আজ পালিত হচ্ছে সন্ত্রাসবাদ-বিরোধী দিবস। সন্ত্রাসবাদ ও হিংসার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। দিবসটি উপলক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে।
এই দিবস পালনের মূল উদ্দেশ্য হল দেশের যুবসমাজকে সন্ত্রাসবাদ ও হিংসার পথ থেকে দূরে রাখা এবং সাধারণ মানুষের জীবনে জঙ্গি কার্যকলাপের ভয়াবহ প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি, সন্ত্রাসবাদ যে দেশের ঐক্য, শান্তি ও জাতীয় স্বার্থের পরিপন্থী— সেই বার্তাও তুলে ধরা হয় এদিন।
উল্লেখ্য, ১৯৯১ সালের ২১ মে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তামিলনাড়ুর শ্রীপেরম্বদূরে এক আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন। সেই ঘটনার স্মৃতিতেই প্রতি বছর ২১ মে সন্ত্রাসবাদ-বিরোধী দিবস হিসেবে পালন করা হয়।

![]()

More Stories
রাজ্যের সব গণপরিবহণে ভিএলটিডি ও প্যানিক বাটন বাধ্যতামূলক, ৩০ জুলাইয়ের মধ্যে রিপোর্ট চাইল পরিবহণ দফতর
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৮তম প্রতিষ্ঠা দিবস ও জাতীয় ছাত্র দিবস
দেশের বিমানবন্দরগুলির নিরাপত্তা ও যাত্রী পরিষেবা উন্নয়নে নতুন নির্দেশ কেন্দ্রের