সোমালিয়া ওয়েব নিউজঃ উত্তরবঙ্গের লোকসংস্কৃতির আকাশে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন প্রখ্যাত লোকশিল্পী ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত মঙ্গলা কান্ত রায়। শুক্রবার ভোর আনুমানিক তিনটে নাগাদ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় একশো বছর।
সারিন্দার সুরে পশুপাখির ডাক অনুকরণ করে শ্রোতাদের মোহিত করার অসামান্য দক্ষতার জন্য তিনি “হরবোলা সুরের জাদুকর” হিসেবেই পরিচিত ছিলেন। তাঁর বাজনায় কখনও ভেসে উঠত পাখির কলকাকলি, কখনও বনজঙ্গলের অদ্ভুত শব্দ— যা লোকসঙ্গীতপ্রেমীদের কাছে ছিল এক বিরল অভিজ্ঞতা।
দীর্ঘ কয়েক দশক ধরে উত্তরবঙ্গের লোকসংস্কৃতিকে দেশ-বিদেশে পরিচিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মঙ্গলা কান্ত রায়। তাঁর শিল্পসাধনার স্বীকৃতি হিসেবে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
তাঁর প্রয়াণে উত্তরবঙ্গের লোকশিল্পী মহল, সংস্কৃতিপ্রেমী মানুষ এবং শিল্পীমহলে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই মনে করছেন, তাঁর মৃত্যুতে বাংলা লোকসংগীতের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হল।

![]()

More Stories
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের