সোমালিয়া ওয়েব নিউজ: দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করে তোলার লক্ষ্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিষদের ১৬তম সম্মেলনে অংশ নিলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগত প্রকাশ নাড্ডার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপরাও জাধবের উপস্থিতিতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ, চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্যখাতে সমন্বিত উদ্যোগ এবং সাধারণ মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা নিজ নিজ রাজ্যের স্বাস্থ্যখাতের অভিজ্ঞতা, সফল উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী ডা. শরদ্বত মুখার্জী রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন এবং কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলন শেষে তিনি জানান, দেশের প্রতিটি নাগরিকের কাছে উন্নত, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করা এবং জনস্বাস্থ্যের উন্নয়নে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। ডা. মুখার্জী আরও বলেন, এনডিএ সরকারের নেতৃত্বে একটি সুস্থ, সবল ও উন্নত ভারত গড়ে তুলতে সকলেই সম্মিলিতভাবে কাজ করে চলেছেন এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই ধরনের আলোচনা ও সহযোগিতা আগামী দিনেও অব্যাহত থাকবে।


![]()

More Stories
অভয়ার দেহ সৎকারের অভিযোগে নির্মল ঘোষ ৮ দিনের পুলিশ হেফাজতে
কন্যারত্ন প্রকল্পে আর্থিক সহায়তা দ্বিগুণ
আবাস প্লাসের সমীক্ষা শেষের মুখে, যোগ্যদের দ্রুত তথ্য জানানোর আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের