August 15, 2026

কাঁথিতে বিধানসভার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ, উপস্থিত প্রাক্তন সাংসদ শিশির অধিকারী

সোমালিয়া ওয়েব নিউজ: পূর্ব মেদিনীপুরের কাঁথিতে শান্তিকুঞ্জে সৌজন্য সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। সেখানে তিনি প্রাক্তন গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ও প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতের সময় বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক মতবিনিময় হয় বলে জানা গেছে। আন্তরিকতা, সৌজন্য এবং পারস্পরিক শ্রদ্ধার পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎ উভয় পক্ষের কাছেই একটি উষ্ণ ও স্মরণীয় মুহূর্ত হয়ে ওঠে। এই সাক্ষাৎকে ঘিরে উপস্থিতদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

Loading