সোমালিয়া ওয়েব নিউজ: মৃত প্রতিবন্ধী রনজিত মাঝির অসহায় পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল। রনজিতবাবুর স্ত্রীর হাতে খাদ্য সামগ্রী ও ফল মিষ্টি ছাড়াও আর্থিক সাহায্য তুলে দিলেন খানাকুলের তৃণমূল যুবনেতা সেখ সাকিম। জানা গেছে, স্বাধীনতা দিবসের দিন শারীরিক অসুস্থতার কারণে রনজিতবাবু মারা যান। তাঁর বাড়ি খানাকুলের বালিপুর গ্রাম পঞ্চায়েতের ছত্রশাল গ্রামে। বাড়িতে স্ত্রী ছাড়াও দুই শিশু সন্তান রয়েছে। অত্যন্ত দুঃস্থ পরিবার। খবর পেয়ে তৃণমূল যুবনেতা সেখ সাকিম বিষয়টি জানান তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহরায়কে। এরপর রামেন্দুবাবুর নির্দেশে শনিবার রনজিতবাবুর বাড়িতে যান সেখ সাকিম ও দলীয় কর্মীরা। তিনি তাঁর পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। এছাড়াও তাঁর জন্য শাড়ি ও বাচ্চাদের জন্য জামা প্যান্ট, এক বস্তা চাল, পাঁচ লিটার সরষের তেল, রান্নার অন্যান্য সামগ্রী, ফল-মিষ্টিও দিয়ে আসেন। এ বিষয়ে সেখ সাকিম বলেন, পরিবারটি অত্যন্ত গরিব। তাই খবর পেয়ে আমরা দলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহরায়ের নির্দেশে ওই পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওনাদের বাড়িতে আমার ফোন নাম্বারও দিয়ে এসেছি। যখনই কোনও প্রয়োজন হবে জানানোর কথা বলেছি। তৃণমূলের এই কাজে অত্যন্ত খুশি রনজিতবাবুর স্ত্রীর পাশাপাশি এলাকার মানুষজন।
![]()

More Stories
জোকায় ভারত সেবাশ্রম সংঘ হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউ ইউনিটের উদ্বোধন
আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য, গ্রহদের কুচকাওয়াজ
ওজনে কারচুপি সতর্ক থাকুন! সোনার দোকান,সবজি বাজার থেকে হাসপাতাল—ভেরিফিকেশন না দেখলে ঠকতে পারেন