সোমালিয়া ওয়েব নিউজ: অনলাইন পঠন-পাঠনই শিক্ষার ভবিষ্যৎ মাধ্যমচিকিৎসকরা আগেই জানিয়েছেন, করোনাকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে। অর্থাৎ কোভিড বিধি মেনেই আগামী দিন চলতে হবে। করোনার প্রকোপ কমলেও একেবারে নির্মূল হওয়ার সম্ভাবনা খুবই কম। গত দেড় বছরের বেশি সময় ধরে এর প্রভাব পড়ছে কর্মক্ষেত্রে। স্বাস্থ্যব্যবস্থার উপর যে ভয়ংকর চাপ পড়েছে তা বলাই বাহুল্য। শিক্ষা তো একেবারে রসাতলে। স্কুল-কলেজে পঠন-পাঠন লাটে উঠেছে। চালু হয়েছে অনলাইন পড়াশোনা। কিন্তু ছাত্র-ছাত্রীরা তাতে কতটা সাবলীল হতে পারছে তা নিয়ে তো অজস্র প্রশ্ন রয়েছেই। তবুও এছাড়া উপায় নেই। আগামী দিনে অনলাইন পঠন-পাঠনই শিক্ষার অন্যতম মাধ্যম হতে চলেছে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। ছোট ছোট পড়ুয়ারাও এখন এ্যান্ড্রয়েড মোবাইল ফোন হাতে পড়তে বসছে। একসময় চোখের ক্ষতি ও বদ অভ্যাস গড়ে ওঠার আশঙ্কায় তাদেরকে মোবাইল ফোন থেকে দূরে রাখা হতো। এখন পরিবেশ ও পরিস্থিতির চাপে তাদের হাতেই তুলে দিতে হচ্ছে নতুন ফোন। দরিদ্র পরিবারে আর্থিক সংকট থাকলেও এখন এই মুহূর্তে এর কোন বিকল্প নেই। আগামী দিনে কি হবে তা শুধু আগামী দিনেই জানা যাবে।
![]()

More Stories
ক্যারাম খেলার ১০০ বছরের ইতিহাস: ভারত থেকে বিশ্বমঞ্চে পাড়ি, আঙুলের ছোঁয়ায় বদলে গেল খেলার দুনিয়া
নেতাজির আদর্শে জেন জি-কে সামনে রেখে ‘আজাদ হিন্দ পার্টি’, মেন্টর হতে পারেন চন্দ্র বসু
কলকাতা সিটি সেশনস কোর্টে বিশেষ এনআইএ এক্সক্লুসিভ আদালতের উদ্বোধন