সোমালিয়া ওয়েব নিউজ স্থানীয় এক তৃণমূল নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল নেতা বর্তমানে আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তের নাম কদম রসুল মোল্লা। বাড়ি পুরশুড়া থানার চিলাডাঙ্গী গ্রাম পঞ্চায়েতের জষাড় গ্রামে। তিনি জানান, সোমবার সকালে তিনি জব কার্ডের কাজ দেখার জন্য যাচ্ছিলেন। তখনই ঝোপের আড়াল থেকে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী লাঠি-রড নিয়ে তাঁর ওপর আক্রমণ করে। তাঁকে বেধড়ক মারধর করা হয়। এরপর তাঁর চিৎকার শুনে স্থানীয় মানুষ ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে পুরশুড়া শ্রীরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে সেখান থেকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তিনি জানান, ওই দুষ্কৃতীরা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত। এবারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলে যোগদান করার চেষ্টা করেছিল। কিন্তু সফল হয়নি। তাই তাঁদের উপরে এই আক্রমণ। যদিও বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে তাদের দলের কেউ যুক্ত নয়। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটে থাকতে পারে।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ