সোমালিয়া সংবাদ, গোঘাট: কেক কেটে ভারতের সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরের জন্মদিন পালন করল তৃণমূল। বৃহস্পতিবার গোঘাটের বেঙ্গাই চৌমাথা মোড়ে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে সেখানে থাকা ড. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। পরে কেক কেটে ‘হ্যাপি বার্থ ডে’ উচ্চারণের মধ্য দিয়ে বাবাসাহেব ভীমরাও আম্বেদকারের জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, গোঘাট দু’নম্বর ব্লক যুব তৃণমূল সভাপতি সৈয়দ মকবুল হোসেন, গোঘাট দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা কাটারি সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। অন্যদিকে বস্তিবাসী দুঃস্থ বাচ্চাদের পেন, খাতা, চকলেট, বিস্কুট উপহার দিল বিজেপি। আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়াও এই উপলক্ষে আরামবাগ দৌলতপুর জেলা কার্যালয়ে আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। তাঁর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুশান্ত বেরা, বিধায়ক মধুসূদন বাগ, কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্য বিজেপির কার্যকর্তারা।
![]()

More Stories
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ
‘বর্তমানে তৃণমূলের অস্তিত্ব নেই, অভিষেকই ভরাডুবির ১০০ শতাংশ দায়ী, বিজেপি যদি ডাকে পা বাড়াতে দ্বিধা করব না’— বিস্ফোরক গোঘাটের বর্ষীয়ান নেতা মনোরঞ্জন পাল