নোবেল জয়ী নেত্রীর জেলের সাজা ঘোষণা, নিন্দার ঝড় আন্তর্জাতিক মহলে

সোমালিয়া ওয়েব নিউজঃ আবারও জেল আং সান সুচির। এই ঘটনা জানাজানি হতেই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। এর আগেও ইয়াঙ্গেনের এই নোবেল জয়ী নেত্রী বহুবার জেল খাটেন। ইয়াঙ্গনের আদালতের রায়ের বিরোধিতায় সরব হয়েছে আন্তর্জাতিক মঞ্চ। দ্রুত সু চি’র মুক্তির দাবি জানিয়েছে বিভিন্ন দেশ। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখেও কিছুতেই মাথা নত করতে চাইছে না প্রবল ক্ষমতাশালী জুন্টা। বার্মিজ সেনার প্রধান মিন আউং হ্লাইং জানিয়েছেন গোপন সমস্ত মামলার রায় না আসা পর্যন্ত কারাগারেই থাকতে হতে পারে সু চি-কে। সূত্র থেকে জানা গিয়েছে, এগারোটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত আং সান সু চি। আদালতের রায়ে পাঁচ বছরের জেলের সাজা হয় নোবেলজয়ী ওই নেত্রীর। এখানেই শেষ নয়, সবমিলিয়ে মায়ানমারের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে আঠেরোটি অভিযোগ রয়েছে। সব মামলায় দোষী প্রমাণিত হলে ১৯০ বছরের জেল হতে পারে সু চি’র।প্রসঙ্গত উল্লেখ্য, অং সান সু চি একজন বর্মী রাজনীতিবিদ, কূটনীতিক এবং লেখিকা। যিনি মায়ানমারের প্রথম রাষ্ট্রীয় উপদেষ্টা হিসেবে ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির প্রধান নেত্রী। মায়ানমারের দে ফ্যাক্তো তথা অনানুষ্ঠানিক প্রধান হিসেবেই তিনি ব্যাপকভাবে পরিচিত ছিলেন। প্রথম নারী হিসেবে তিনি মায়ানমারের পররাষ্ট্র মন্ত্রী, রাষ্ট্রপতির কার্যালয়ের মন্ত্রী, বিদ্যুৎশক্তি ও ক্ষমতা বিষয়ক মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট তিন চওয়ের ক‍্যাবিনেটে কাজ করেন। আর ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি মায়ানমারের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস তথা নিম্নকক্ষে কৌমু টাউনশিপের এমপি ছিলেন। এদিন রাজধানী নেপিদ-য়ে ১১টি দুর্নীতি মামলায় সু চি’র বিরুদ্ধে শুনানি হয়। সু চি-র বিরুদ্ধে থাকা অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয় এজলাসে। যদিও গোটা বিচার প্রক্রিয়াই মেকি এবং জুন্টার নির্দেশেই সু চি-কে ফাঁসানো হয়েছে বলে দাবি করছেন প্রাক্তন কাউন্সিলরের সমর্থকরা। সবমিলিয়ে এই রকম এক নোবেলজয়ী নেত্রীর জেলের সাজা ঘোষণা নিয়ে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড়।

Loading