February 4, 2026

অভিনব উদ্যোগ, বাড়ির ছাদে ‘বাপের হোটেল’ পশুপ্রেমী শিক্ষকের

সোমালিয়া সংবাদ ,পুর্ব মেদিনীপুর: পশুপ্রেমের এক অভূতপূর্ব নিদর্শন পাওয়া গেল পুর্ব মেদিনীপুরের এক শিক্ষকের বাড়িতে। নিজের বাড়ির ছাদে হোটেল খুলেছেন তিনি। সম্পুর্ন বিনামুল্যে খাবার পাওয়া যাচ্ছে। তবে মানুষের নয়। সবই পশু ও পাখিদের জন্য। এই অভিনব উদ্যোগ নিয়েছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির প্রাথমিক শিক্ষক। কাঁথি-১ নম্বর ব্লকের কুলাইপদিমা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল জানা এই বাপের হোটেল খোলেন। জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল ছিল শ্যামলবাবুর বিবাহবার্ষিকী। সেদিন থেকেই কাঁথির আঠিলাগাড়িতে পশুপাখিদের জন্য একটি হোটেল চালু করেছেন এই প্রাথমিক শিক্ষক। প্রথমদিন থেকেই প্রচুর ভিড়। গরমে প্রাণ ওষ্ঠাগত। শোচনীয় পরিস্থিতি পশুপাখিদের। তাই পশু-পাখিদের খিদে মেটাতে ‘বাপের হোটেলে’ যথেচ্ছ খাবার ও পানীয় জল রাখা থাকছে। থাকছে কলা, আঙুর, শসা, কাঁচাছোলা, গম, সূর্যমুখী বীজ, ভুট্টা, বাদাম এবং অবশ্যই পানীয় জল। প্রাথমিক শিক্ষকের এহেন কাজে বেজায় খুশি এলাকার মানুষ। এই বিষয়ে শ্যামলবাবুর বক্তব্য, পরিবেশকে সুস্থ্য ও স্বাভাবিক এবং সুন্দর রাখতে পশুপাখির অবদান অপরিসীম। তাছাড়া বাস্তুতন্ত্র বজায় রাখতে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Loading