সোমালিয়া ওয়েব নিউজঃ তীর্থযাত্রীদের সুরক্ষার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করলো ভারত সরকার। অমরনাথ যাত্রার জন্য কঠোর নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, শেষ অমরনাথ যাত্রা হয়েছিল ২০১৯ সালে। তাও সে বার জম্মু-কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের কারণে মাঝপথেই ওই যাত্রা থামিয়ে দেওয়া হয়। সূত্র থেকে জানা গেছে, জঙ্গি হামলার আশঙ্কা থাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে সুরক্ষা বাহিনী। আগামী ৩০ জুন থেকে ১১ অগস্ট পর্যন্ত চলবে অমরনাথ যাত্রা। তার মধ্যে মূলত ড্রোন ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি)-র মাধ্যমে হামলার আশঙ্কা থাকায় মূলত চিন্তায় রেখেছে ওই যাত্রাপথের পাহারার দায়িত্বে থাকা আধা সামরিক বাহিনী ও সিআরপি-কে। এছাড়াও নিরাপত্তার স্বার্থে প্রত্যেক অমরনাথ যাত্রীকে একটি রেডিয়ো ফ্রিকোয়েন্সি আই ডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যাতে প্রত্যেক তীর্থযাত্রীকে কার্ডের বারকোডের মাধ্যমে কৃত্রিম উপগ্রহের সাহায্যে সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত করা সম্ভব হয়। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরে এই প্রথম অমরনাথ যাত্রা হতে চলেছে। গোয়েন্দাদের ধারণা, দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সাম্প্রতিক সময়ে ড্রোন ব্যবহার শুরু করেছে জঙ্গিরা। এ ক্ষেত্রেও তা হওয়ার আশঙ্কা রয়েছে। অমরনাথ যাত্রার রুটগুলি ভারত-পাকিস্তান সীমান্ত থেকে বেশ কিছুটা দূরে হলেও, জঙ্গিদের পাঠানো ড্রোন যে সীমান্ত পেরিয়ে উড়ে এসে দেশের মূল ভূখণ্ডে হামলা চালাতে পারে, তার প্রমাণ গত বছরের জুন মাসে জম্মু বিমান বন্দরে হামলার ঘটনায় দেখা গেছে। তাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে।
![]()

More Stories
এবার তরুণ প্রজন্মের মুখোমুখি আরএসএস প্রধান মোহন ভাগবত, IIMUN-এর মঞ্চে বড় বার্তা দেওয়ার সম্ভাবনা
জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল