February 4, 2026

রাশিয়ার সামরিক অভিযানের ঠেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ইউক্রেনে, সমস্যায় সাধারণ নাগরিক

সোমালিয়া ওয়েব নিউজ: রাশিয়া- ইউক্রেন যুদ্ধের নয়া মোড়। রাশিয়া পরমানু কেন্দ্রগুলি দখল করে ইউক্রেনের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। ব্যাপক সমস্যায় রয়েছে ইউক্রেনবাসী। জানা গিয়েছে, জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের দখল নিয়ে ইউক্রেনের বিভিন্ন জায়গা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। রাশিয়া প্রশাসন জানিয়েছে, এই পরমাণু কেন্দ্র থেকে ইউক্রেনের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়েছে। তবে পূর্ব ইউক্রেনের সমস্ত রাশিয়া অধিকৃত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। এই পরমানু কেন্দ্রটি অবস্থিত দক্ষিণ-পূর্ব ইউক্রেনের এনেরহোদার শহরে ডিনিপার নদীর কাছে কাখোভকা জলাধারের তীরে। ডনবাস অঞ্চল থেকে প্রায় ২০০ কিলোমিটার এবং রাজধানী কিভের ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই পরমাণু কেন্দ্র ইউক্রেনের অন্যতম বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার দাবি জানিয়েছেন, তিনি নাকি ইউক্রেনে যুদ্ধ নয়, ‘সামরিক অভিযান’ চালাচ্ছেন। কিন্তু তিনি যে কোনও মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে পারেন বলে নিশ্চিত পশ্চিমী দুনিয়া। তবে সূত্র থেকে জান যাচ্ছে, ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে যুদ্ধ ঘোষণার জন্য পুতিন আগামী ৯ মে দিনটিকে বেছে নিতে পারেন বলেও একটি সূত্রের দাবি। সবমিলিয়ে রাশিয়ার সামরিক অভিযানের ঠেলায় এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় ব্যাপক সমস্যায় ইউক্রেনের সাধারণ নাগরিক।

Loading