সোমালিয়া ওয়েব নিউজঃ প্রকৃতির অপরূপ লীলা। বিজ্ঞানীরা বহুকিছু আবিস্কার করে সমাজকে আধুনিক করে তুলেছেন। কিন্তু প্রকৃতির সৃষ্টি জিনিস এখনও রহস্যে ঢাকা। প্রকৃতির অনেক ঘটনাই কিন্তু এখনও অবাক করে সাধারণ মানুষকে। গাছের কান্ড থেকে জল বের হওয়ার ঘটনা হতবাক করেছে বিশ্ববাসীকে। সূত্র থেকে জানা গিয়েছে, মালবেরি ট্রি – বাংলায় যাকে বলা চলে তুঁত গাছ, তা থেকে অবিরাম গতিতে জল বের হচ্ছে। দক্ষিণ-পূর্ব ইউরোপের এই ঘটনা দেখে স্থানীয়রা অবাক হয়ে গিয়েছেন। তবে বিজ্ঞানীরা বলছেন, এটি একটি বাৎসরিক ঘটনা। প্রতি বছরই এক-দুদিনের জন্য জল নির্গত হয় এই গাছ থেকে। জান যায়, গাছটি অবস্থিত দিনোসা গ্রামে, মন্টিনিগ্রোর-র রাজধানী থেকে সামান্য দূরে। তাহলে গাছটিকে ঘিরে কি রহস্য লুকিয়ে আছে? বিজ্ঞানীদের মতে, বসন্তের সময়ে বরফ গলে জল হয়ে যায়। সেই সময়ে নদীর জল অনেকটা উঁচু হয়ে বইতে থাকে। সেই জলের চাপ পড়ে গাছের উপর। সেই সময়ে গাছের ভিতরে জল এসে জমা হয়, সেই জল কান্ড দিয়ে নির্গত হয়। সবমিলিয়ে এই অবাক করা ঘটনা দেখতে সকাল হলেই বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায় মন্টিনেগ্রোর ওই বাগানে।
![]()

More Stories
প্রকৃতির বিস্ময় — নীল তিমির দুধ জলে মিশে না!
পৃথিবীর সবথেকে দামি কাঠ
ফেলে দেওয়া বীজ থেকে কোটি টাকার ব্যবসা!