সোমালিয়া সংবাদ, নদীয়া: বিদ্যালয়ে পরিশ্রুত পানীয় জলের ফিল্টার মেশিন ও পাঠ্যপুস্তক সহ টি এফ টি স্ক্রীন প্রদান সন্তানের অন্নপ্রশান অনুষ্ঠানে। নদীয়ার দম্পতির এই কাজের প্রশংসায় পঞ্চমুখ এলাকার মানুষ। ভিন্নভাবে নিজের মেয়ের এই শুভ অনুষ্ঠান করতে পেরে খুশি পেশায় ব্যাবসায়ী নদীয়ার কালিনারায়নপুর এলাকার বাসিন্দা শুভ্রকান্তি বাবু। কন্যা সন্তানদের বিশেষ করে গ্রাম্য এলাকায় ছাত্র-ছাত্রীদের শিক্ষায় ডিজিটালাইজেসনে অভিজ্ঞতা ও শিক্ষাক্ষেত্রে আগ্রহ বাড়িয়ে নিয়ে যাবার উদ্দেশ্যেই তাঁদের পরিবারের এহেন উদ্যোগ বলেও তিনি জানান। জানা গিয়েছে, এদিন কালিনারায়াণপুর ও রাধানগর এলাকার একাধিক প্রাথমিক বিদ্যালয়ে ও উচ্চ বিদ্যালয়ে এই সামগ্রীগুলো বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দেন শুভ্রকান্তিবাবু ও তাঁর পরিবারের সদস্যরা। এই বিষয়ে শুভ্রকান্তিবাবু জানান, গ্রামীণ এলাকার ছাত্র-ছাত্রীরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। তাই তাদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং আধুনিক শিক্ষায় উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়। তাছাড়া এই কন্যাসন্তানের অন্নপ্রাশনের আনন্দ নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মধ্যে বিলিয়ে দিতে চাই।
সবমিলিয়ে শুভ্রকান্তিবাবুর এই প্রয়াসকে সাধুবাদ জানান এলাকার মানুষ।
![]()

More Stories
আরামবাগ প্রশাসনিক জেলা গঠন নিয়ে হুগলিতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক, প্রশাসনিক রূপরেখা নিয়ে জোর আলোচনা
তাঁত শিল্পীদের জন্য স্বাস্থ্যমেলা ও স্বাস্থ্যবিমা সুবিধা, জাতীয় হ্যান্ডলুম দিবসে বড় ঘোষণা
অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের বেতন-সহ মাতৃত্বকালীন ছুটির পক্ষে সওয়াল স্বাস্থ্যমন্ত্রীর