সোমালিয়া সংবাদ ঃ নদীয়া: উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন নদীয়ার নরেন্দ্রপুরের রত্না ‘মারিনা’ ঘোষ এবং এযুগের অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র, সিরিয়াল ও যাত্রা শিল্পী তথা সুপরিচিত সঙ্গীত শিল্পী রেশমা ঘোষ অর্থাৎ মা-মেয়ে জুটি প্রতিষ্ঠিত ‘গ্রেস এণ্ড গ্লোরি অব গড’ চ্যারিটেবল সোসাইটি।লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষ্যে কামালগাছিতে এক অনুষ্ঠানের মাধ্যমে একশ জন দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দুঃস্থদের প্রত্যেকেই অন্ধ এবং এদের মধ্যে কেউ কেউ হাঁটতে পারেনা। ফলে অনুষ্ঠানে উপস্থিত হন ষাট জন মানুষ। উপস্থিত পুরুষদের হাতে তুলে দেওয়া হয় ধুতি ও লুঙ্গি এবং মহিলাদের হাতে তুলে দেওয়া হয় শাড়ি। শুধু তাই নয় এইসব দুঃস্থ মানুষদের জন্য দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থাও করা হয়। বস্ত্র ও খাবার পেয়ে মানুষগুলি খুব খুশি। প্রসঙ্গত গত চব্বিশ বছর ধরে এই জুটি কামালগাছিতে এই বিশেষ দিনে এইভাবেই দুঃস্থদের পাশে থেকে আসছেন। মাদার টেরিজার স্নেহধন্যা রত্না ‘মারিনা’ ঘোষ খুব অল্প বয়সে সেবার কাজ শুরু করেন। পরে তার সেবার সঙ্গী হয়ে ওঠেন কন্যা রেশমা। মানুষের সেবার লক্ষ্যে তারা গড়ে তোলেন ‘গ্রেস এণ্ড গ্লোরি অব গড’ চ্যারিটেবল সোসাইটি। গৃহ শিক্ষকতা করে যেটুকু উপার্জন করতেন তারই একটা অংশ মানুষের সেবায় ব্যয় করে তার পথ চলা শুরু হয়। মায়ের আদর্শে বেড়ে ওঠা রেশমাও তার আয়ের একটা বড় অংশ মানুষের সেবার কাজেই বিলিয়ে দেন।
![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের