সোমালিয়া সংবাদ, কলকাতা: কলকাতার হাজরা মোড়ে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ। প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদ ও চাকরির দাবিতে বিক্ষোভে সামিল হন টেট উত্তীর্ণরা। বুধবার দুপুরে হাজরা মোড়ে ৭০-৮০ জন চাকরি জমায়েত করেন। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করলেই বাধা দেয় পুলিশ। যার জেরে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। এরপর বিক্ষোভকারীদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, ২০১৪ সালে টেট পরীক্ষা উত্তীর্ণ হয়েও চাকরি মেলেনি। তারওপর প্রাথমিক নিয়োগে দুর্নীতির জাল ক্রমশ প্রকাশ্যে আসছে। এদিন হাজরা পার্কের ফুটপাথে জড়ো হয়ে স্লোগান দিয়ে হাজরা মোড়ে আসার চেষ্টা করেন আন্দোলনকারীরা। চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাতে পারেন, এ খবর আগেই ছিল কলকাতা পুলিশের কাছে। তাই ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী উপস্থিত ছিলেন হাজরা মোড়ে। সেই দলে ছিল মহিলা পুলিশও। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখানো শুরু করতেই তাঁদের বাধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তারপর পুলিশ প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায় বিক্ষোভকারীদের। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়।
![]()

More Stories
আরামবাগ প্রশাসনিক জেলা গঠন নিয়ে হুগলিতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক, প্রশাসনিক রূপরেখা নিয়ে জোর আলোচনা
তাঁত শিল্পীদের জন্য স্বাস্থ্যমেলা ও স্বাস্থ্যবিমা সুবিধা, জাতীয় হ্যান্ডলুম দিবসে বড় ঘোষণা
অসংগঠিত ক্ষেত্রের মহিলাদের বেতন-সহ মাতৃত্বকালীন ছুটির পক্ষে সওয়াল স্বাস্থ্যমন্ত্রীর