February 4, 2026

সাগরের উপরে তৈরি বিলাসবহুল হোটেল ভেসে যাওয়ায় চাঞ্চল্য এলাকায়

সোমালিয়া ওয়েব নিউজ: সমুদ্রের উপর তৈরি হোটেলের সমুদ্রেতেই সলিল সমাধি হল। হংকংয়ে তৈরি ওই রেস্তোরাঁ দেশটির বৈগ্রাহিক দর্শনীয় স্থান বলেও পরিচিত। তবে বিগত কয়েক বছর ধরে সেটি ক্ষতি স্বীকার করে চলছিল। লাভের মুখ না দেখে ভারপ্রাপ্ত সংস্থাটি রেস্তোরাঁটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই প্রক্রিয়া শুরুও হয়েছিল। আচমকাই ভাসমান রেস্তোরাঁর ভিতরে জল ঢুকতে শুরু করে। তাতে ধীরে ধীরে সমুদ্রে ডুবতে শুরু করে রেস্তোরাঁটি। হংকংয়ের স্থানীয় সংবাদ সংস্থা টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে রেস্তোরাঁর অর্ধেকের বেশি সমুদ্রের জলে ডুবে গিয়েছে। ভাসমান রেস্তোরাঁটিকে অন্যত্র সরানোর ভার যাদের দেওয়া হয়েছিল, তারা চেষ্টা করেও দুর্ঘটনাটি এড়াতে পারেনি। জানা গিয়েছে কয়েক বছর ধরেই লোকসানে চালানো হচ্ছিল ভাসমান রেস্তোরাঁটি। অতিমারি পরিস্থিতে তা একপ্রকার অসম্ভব হয় পড়েছিল। সম্প্রতি রেস্তোরাঁটিকে সরিয়ে অন্যত্র রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। ঠিক করা হয়েছিল, নতুন ক্রেতা পেলে তারাই রেস্তোরাঁ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে। সবমিলিয়ে বিলাসবহুল হোটেলের এই পরিণতি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।

Loading