সোমালিয়া ওয়েব নিউজ: মাও অধ্যুষিত বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে নারীর সুরক্ষায় জোর দিয়ে চালু হল মহিলা পুলিশের উইনার্স টিম। মে মাসে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে পুলিশ সুপারকে বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকায় টহলদারির জন্য উইনার্স টিম তৈরি করার নির্দেশ দেন। সেইমতো বুধবার বিকেলে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বেলপাহাড়ি থানায় মহিলা টিমের উদ্বোধন করলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা। উইনার্স টিমে দশটি স্কুটি গাড়িতে ১২ জনের একটি টিম রয়েছে যারা বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকায় টহলদারি করবে। বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। বছরের প্রায় সবসময়ই ঝাড়গ্রামের বেলপাহাড়িতে পাহাড় জঙ্গলের টানে পর্যটকদের আনাগোনা রয়েছে। ফলে উইনার্স টিম নারী সুরক্ষার পাশাপাশি পর্যটকদেরও সুরক্ষা দেবে বলে জানা গিয়েছে।
![]()

More Stories
ভাইরাল গেজেট ঘিরে চাঞ্চল্য: ভাঙল কি পশ্চিমবঙ্গ বিধানসভা?
দেশের সেবক থেকে রাজনৈতিক সহযোদ্ধা: গুলিতে থামল চন্দ্রনাথের পথচলা
রাজনৈতিক প্রতিহিংসার নতুন মুখ: একের পর এক হামলায় আপ্ত সহায়কেরা