সোমালিয়া ওয়েব নিউজ: আগ্নেয়গিরি জয় করার স্বপ্ন বাস্তবায়িত হল না। তার আগেই মৃত্যু হল তরুণীর। গিরিশিরার একটি ফাটলে পড়ে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় মৃত্যু হল মেক্সিকোর ২২ বছরের তরুণী এক পর্বতারোহীর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর এক সঙ্গী।
মেক্সিকোর পর্বতারোহীদের সংগঠন ‘মাউন্টেন রেসকিউ অ্যান্ড অ্যাসিস্ট্যান্স ব্রিগেড’ জানিয়েছে, পপোকেটপেটল আগ্নেয়গিরির শিখর থেকে প্রায় ৩০০ মিটার নীচে দুর্ঘটনাটি ঘটে। সংগঠনের তরফে জানানো হয়েছে, ছাই-ভর্তি ওই ফাটল থেকে গত তিন দশক ধরে অবিরাম ধোঁয়া বেরোচ্ছে। জানা গিয়েছে, পর্বতারোহীদের ওই ফাটলের কাছে যাওয়া নিষেধ। তাঁদের বিকল্প পথে ৫,৪২৬ মিটার (প্রায় ১৮ হাজার ফুট) উঁচু পপোকেটপেটল শিখর আরোহণ করতে হয়। কিন্তু মৃত তরুণী এবং তাঁর সঙ্গী সেই নিষেধাজ্ঞা না মেনে ফাটলের পাশ দিয়ে শিখরে চড়তে গিয়েছিলেন। আর তাতেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়েই ‘মাউন্টেন রেসকিউ অ্যান্ড অ্যাসিস্ট্যান্স ব্রিগেড’-এর স্বেচ্ছাসেবকেরা নিকটবর্তী ওজুম্বা শহর থেকে সেই ফাটলের কাছে যান। প্রায় ৫০ মিটার গভীর খাদ থেকে উদ্ধার করা হয় তাঁর দেহ। পাহাড়ের খাঁজ থেকে তাঁর আহত সঙ্গীকেও উদ্ধার করেন স্বেচ্ছাসেবকেরা। ওজুম্বার মেয়র ভ্যালেন্টিন মার্টিনেজ কাস্টিলো জানিয়েছেন, মৃত তরুণী তাঁরই শহরের বাসিন্দা। এই ঘটনায় শোকের ছায়া পরিবারে।
![]()

More Stories
দিমোনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতির প্রমাণ নেই: IAEA
সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে
কিউবায় জ্বালানির সংকটে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত, মানবিক সঙ্কটের আশঙ্কা