সোমালিয়া ওয়েব নিউজ: মাওবাদীদের নাম করে হুমকি চিঠি ও পোস্টার দেওয়ার অভিযোগে এক পুলিশ কর্মী সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি আগ্নেয়াস্ত্র ও ৩৫ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার পুলিশ সুপার অরিজিৎ সিনহা সাংবাদিক বৈঠক করে জানান, অভিযুক্তরা হলেন জামবনি থানার হোমগার্ড বাহাদুর মান্ডি এবং বীনপুর থানা এলাকার শঙ্কর মণ্ডল, মলয় কর্মকার, মহেন্দ্র হাঁসদা, বাবলু দুলে, বাবুলাল সোরেন। এদের প্রত্যেককে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার জানান, এরা মাওবাদী ইনচার্জ, সল্টলেক নামের প্যাডে বিভিন্ন ব্যক্তিদের কাছ টাকার দাবি করে হুমকি চিঠি পাঠিয়েছিলেন। মাওবাদীদের নাম করে একাধিক পোস্টারও দিয়েছিল। সবটাই করা হয়েছিল মাও আতঙ্ক ছড়িয়ে টাকা তোলার জন্য। এসবের মাস্টার-মাইন্ড ছিলেন হোমগার্ড বাহাদুর মান্ডি। পুলিশ তাকেও গ্রেফতার করে।
![]()

More Stories
মধ্যমগ্রামে গুলি, খুন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক—চাঞ্চল্য ছড়াল রাজ্যে
বিস্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা, উপস্থিত থাকবেন অমিত শাহ
পঁচিশে বৈশাখে ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী–অমিত শাহ