সোমালিয়া ওয়েব নিউজ: রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের নয়া মোড়। ইউক্রেনের শেষ শক্তিশালি দুর্গে হানা রাশিয়ার। রুশ আগ্রাসনে ইউক্রেনের বিভিন্ন শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু এখনও ইউক্রেনকে পুরোপুরি কব্জা করতে পারেনি রুশ সৈন্যদল। এই প্রেক্ষাপটে ইউক্রেনের আরও এক গুরুত্বপূর্ণ শহর দখলের পথে ভ্লাদিমির পুতিনের দেশ। ইউক্রেনের শেষ বড় দুর্গ বলে পরিচিত লিসিচানস্ক দখলের পথে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই শহরটিরও পতন ঘটতে পারে। গত মাসেই সেভারস্কি ডোনেৎস নদীর উল্টো দিকে অবস্থিত সেভেরোদোনেৎস্ক দখল করেছে রুশ বাহিনী। রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে, লিসিচানস্ক শহরটিকে নিজেদের নিয়ন্ত্রণে এনেছে পুতিনের সেনা। কিন্তু, এখনও দখল করতে পারেনি। রাশিয়ার সংবাদমাধ্যমের ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, লিসিচানস্কের রাস্তায় টহল দিচ্ছে লুহানস্কের সামরিক বাহিনী। যদিও ইউক্রেনের জাতীয় রক্ষীর মুখপাত্র রুসলান মুজিচুক সে দেশের সংবাদমাধ্যমে দাবি করেছেন, শহরটি এখনও তাঁদের দখলেই রয়েছে।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন