সোমালিয়া ওয়েব নিউজ: ভারতের ৯৭ কোটি মানুষ সুষম খাদ্য জোগাড় করতে অপরাগ। অর্থাৎ, মোট জনসংখ্যার প্রায় ৭১ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার জোগাড় করতে পারেন না। সম্প্রতি এমনই তথ্য দিল রাষ্ট্রপুঞ্জের ‘খাদ্য ও কৃষি সংস্থা’ (ফাও)। এই রিপোর্ট বলছে, এশিয়া মহাদেশে ৪৩.৫ শতাংশ মানুষ সুষম আহার থেকে বঞ্চিত। সেখানে ভারতের এই পরিসংখ্যান রীতিমতো উদ্বেগজনক।রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে বিশ্বব্যাপী ৩০৭ কোটি মানুষের সুষম খাবার জোগাড়ের সামর্থ্য ছিল না। বর্তমানে বিশ্বব্যাপী ৪২ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত। দেশের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থা নেপালের। দেশের প্রায় ৮০ কোটি মানুষ বা প্রায় ৬০ শতাংশ ভারতীয় খাবারের জন্য সরকার প্রদত্ত ভর্তুকিযুক্ত রেশনের উপর নির্ভরশীল। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অধীনে বিনামূল্যে পাঁচ কেজি খাদ্য শস্যের একটি বিশেষ মহামারি সহায়তা ছাড়াও উপভোক্তারা প্রতি মাসে পাঁচ কিলোগ্রাম চাল-ডাল ইত্যাদি পান মাত্র ২-৩ টাকায়।
![]()

More Stories
এবার তরুণ প্রজন্মের মুখোমুখি আরএসএস প্রধান মোহন ভাগবত, IIMUN-এর মঞ্চে বড় বার্তা দেওয়ার সম্ভাবনা
জরুরি চিকিৎসায় নতুন উদ্যোগ, আসছে দুই-চাকার রোড অ্যাম্বুল্যান্স
লোকসভায় কর সংশোধনী বিল পেশ, অনুমোদন পেল অ্যাপ্রোপ্রিয়েশন বিল; রাজ্যসভায় পাস জন্ম-মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল