সোমালিয়া ওয়েব নিউজ: দুটি কবর থেকে কমপক্ষে আট হাজার মানুষের দেহভস্ম পাওয়া গিয়েছে। দেহভস্মের মোট পরিমাণ প্রায় সাড়ে ১৭ টন। ওই দেহভস্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নিহতদের বলে দাবি করা হয়েছে। এতে শোরগোল পড়ে গিয়েছে পোল্যান্ড ঘিরে। বিবিসি সূত্রে জানা গিয়েছে, নাৎসি বাহিনীর রাজনৈতিক বন্দিশিবিরের (কনসেন্ট্রেশন ক্যাম্প) কাছেই ওই গণকবর। পোল্যান্ডের ন্যাশনাল রিমেমব্রেন্স ইনস্টিটিউটের তরফে টমাস জানকোস্কি জানিয়েছেন, খুনের প্রমাণ লোপাট করতেই দেহাবশেষগুলি সেখানে কবর দেওয়া হয়। দেহভস্মের ডিএনএ পরীক্ষা করা হলে এ ব্যাপারেও আর তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।
সোলদাউতে ইহুদি, নাৎসি-বিরোধী ও পোল্যান্ডের অভিজাত শ্রেণির মানুষদের হত্যা করেছিল নাৎসিরা। ১৯৩৯ সালে এখানে বন্দিশিবির তৈরি করা হয়েছিল। মনে করা হচ্ছে, প্রায় ৩০ হাজার মানুষকে সেখানে হত্যা করা হয়েছে। ফলে আরও মানুষের দেহাবশেষ পাওয়া যেতে পারে বলে ধারণা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাটি থেকে ১০ ফুট গভীরে দু’টি কবরে সাড়ে ১৭ টন দেহভস্ম পাওয়া গিয়েছে। গণকবর থেকে উদ্ধার করা হয়েছে আধপোড়া কাপড়, বোতাম ও অন্যান্য সামগ্রী।সবমিলিয়ে এই কবর ঘিরে রহস্য ক্রমশ দানা বাঁধছে।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন