সোমালিয়া ওয়েব নিউজ: দিল্লিতে পাঁচিল ভেঙে পড়ে মর্মান্তিক মৃত্যু হল কমপক্ষে পাঁচ জনের। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে দশ জনকে। একটি নির্মীয়মাণ গোডাউনের পাঁচিল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়া দু’ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আলিপুর বোকারি এলাকায় দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষ ও পুলিশ জানিয়েছে, আহতদের সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেজরিওয়াল জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমে পড়েছে। মুখ্যমন্ত্রী নিজেও উদ্ধারকাজের দিকে নজর রাখছেন। আপাতত ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে দিল্লি পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্ট। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের। টুইটে কেজরিওয়াল জানিয়েছেন, ‘আলিপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। আমি নিজেও তাদের কাজের দিকে নজর রাখছি। মৃতদের আত্মার শান্তি কামনা করি।’
![]()

More Stories
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল