সোমালিয়া ওয়েব নিউজ: শ্রীলঙ্কার হামবানতোতা বন্দরের উদ্দেশে রওনা দেওয়া চিনা জাহাজের গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে। বিবৃতি দিয়ে জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। হামবানতোতা বন্দরে চিনা ‘কার্যকলাপ’ নিয়ে দীর্ঘ দিন ধরেই ভারতের আপত্তি রয়েছে। বর্তমানে শ্রীলঙ্কার অর্থনৈতিক এবং রাজনৈতিক টানাপড়েনের মধ্যে চিনা জাহাজের হামবানতোতা বন্দরের দিকে এগিয়ে যাওয়া ভারত যে তেমন ভাল চোখে দেখছে না, তা স্পষ্ট হল বিদেশ মন্ত্রকের বিবৃতিতে।সূত্রের খবর, আগামী ১১ অগস্ট হামবানতোতা বন্দরে পৌঁছতে পারে চিনের ইউয়ান ওয়াং ৫ জাহাজটি। শ্রীলঙ্কার ওই বন্দর ব্যবহার করেই ভারত মহাসাগরের উত্তর-পশ্চিমে স্পেস ট্র্যাকিং এবং স্যাটেলাইট কন্ট্রোলের কাজ করবে জাহাজটি। এ নিয়ে বৃহস্পতিবার নির্ধারিত সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানান, দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের উপর প্রভাব ফেলতে পারে, এমন সমস্ত বিষয়ের নজরদারি করে সরকার। শুধু তাই নয়, দেশের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাও নেওয়া হয়। সবমিলিয়ে শ্রীলঙ্কায় চিনের জাহাজ পাঠানোর বিরোধিতা করে বার্তা ভারতের।
![]()

More Stories
পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা, ইরানে নতুন মার্কিন হামলার দাবি
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি: ১৫ ভারতীয়ের মর্মান্তিক মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
মার্কিন-ইরান শান্তি চুক্তিতে স্বস্তি বিশ্ববাজারে, কমল তেলের দাম