August 16, 2026

ছুরিকাহত বিখ্যাত লেখক সলমন রুশদি

সোমালিয়া ওয়েব নিউজ: নিউ ইয়র্কে ভাষণ দিতে গিয়ে ছুরিকাহত হলেন সলমন রুশদি। তড়িঘড়ি তাঁকে হাসপাতাল ভর্তি করা  হয়েছে। বুকারজয়ী লেখকের উপর হামলাকারীকে আটক করেছে পুলিশ। অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রে খবর, 
শুক্রবার নিউ ইয়র্কের চাউটাউকুয়া ইন্সটিটিউশনে ভাষণ দিতে পৌঁছনোর কথা ছিল রুশদির।কিন্তু মঞ্চে আসতেই তাঁর দিকে তেড়ে যায় এক ব্যক্তি। অতর্কিত আক্রমণে স্তম্ভিত হয়ে যান সকলে।অত্যন্ত দ্রুততার সঙ্গে রুশদিকে উপর্যুপরি ছুরির আঘাত করে ওই ব্যক্তি। তাঁকে 
কিলচড়ও মারে হামলাকারীএদিকে, সম্বিত ফিরে পেয়েই হামলাকারীকে ধরে ফেলেন সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা। রুশদিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, ১৯৮৮ সালে প্রকাশিত হয় সলমান রুশদির বিখ্যাত উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’। তারপরই ইসলামিক মৌলবাদীদের রোষের মুখে পড়েন তিনি।

Loading