সোমালিয়া ওয়েব নিউজ: নেপালের বিদেশমন্ত্রী খড়কার নেতৃত্বে ১১ সদস্যের একটি নেপালি প্রতিনিধি দল গত সপ্তাহে বেজিং গিয়েছিল। তাইওয়ান নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে খড়কা চিনের বিদেশমন্ত্রী ওয়াংকে জানান, নেপাল ‘এক চিন’ নীতিতে বিশ্বাসী এবং সেই বিশ্বাসে তারা অটল থাকবে। খড়কা চিনা নেতৃত্বকে জানিয়ে এসেছেন, আমেরিকার সঙ্গে খুব একটা নিবিড় সম্পর্ক নেপাল সরকারের নেই। ভবিষ্যতেও আমেরিকার সঙ্গে ঘনিষ্টতা তৈরির নীতিতে তাঁরা বিশ্বাসী নন। আমেরিকা বা অন্য কোনও দেশ নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক, কাঠমান্ডু তা চায় না। নেপালের এই দুই অবস্থানেরই প্রশংসা করেছেন ওয়াং। নেপালের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিকাঠামো তৈরি ও উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন এবং কৃষি ক্ষেত্রের উন্নয়নে ঢালাও সাহায্য করবে চিন। এ বিষয়ে অগ্রাধিকার বিবেচনার ভারও বেজিং কাঠমান্ডুকেই দিয়েছে।’ এ ছাড়াও নেপালের জন্য প্রায় ১২ কোটি ডলার অতিরিক্ত অর্থসাহায্যের আশ্বাসও দিয়েছে বেজিং।তবে নেপাল ও চীনের মধ্যে এই মৌ নিয়ে উদ্বিগ্ন ভারত বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। কেননা চীন নেপালকে ব্যবহার করে কি পরিকল্পনা করে সেই দিকেই তাকিয়ে ভারতসহ অন্যান্য দেশ।
![]()

More Stories
আরব বিশ্বে প্রথম, মৃত্যুদণ্ড বিলোপ করল লেবানন
পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা, ইরানে নতুন মার্কিন হামলার দাবি
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি: ১৫ ভারতীয়ের মর্মান্তিক মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর