দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার ব্যাঙ্কের লকারে তল্লাশি সিবিআইয়ের

সোমালিয়া ওয়েব নিউজ: গাজিয়াবাদের বসুন্ধরা সেক্টর ৪-এর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাঙ্কের শাখায় যান মণীশ সিসোদিয়া। তাঁদের উপস্থিতিতেই খোলা হয় ব্যাঙ্কের লকার।সকাল ১১ টা নাগাদ ব্যাঙ্কে যান দিল্লির উপমুখ্যমন্ত্রী এবং সিবিআই আধিকারিকরা। তবে দিল্লির উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন ব্যাঙ্কের লকারে তেমন কিছুই পাবেন না কেন্দ্রীয় তদন্তকারীরা। তিনি বলেন, “আমার বাড়িতে ১৪ ঘন্টা তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। তেমনি ব্যাঙ্কের লকার খুঁজেও কিছু পাওয়া যাবে না। আমি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব।প্রসঙ্গত উল্লেখ্য এর আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। যদিও ১৪ ঘন্টা তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায়নি। এদিকে,  এই পরিস্থিতিতেই দিল্লির উপ রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়েছে আম আদমি পার্টি। উপ রাজ্যপাল বিনয় সাক্সেনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন আপ বিধায়ক দুর্গেশ পাঠক। তাঁর অভিযোগ, খাদি গ্রাম শিল্প বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন ১ হাজার ৪০০ কোটি টাকার দুর্নীতি করেছিলেন বিনয়ের সাক্সেনা। দুর্গেশ পাঠকের আরও অভিযোগ নোট বাতিলের সময় কালো টাকা সাদা করায় যুক্ত ছিলেন তিনি।সবমিলিয়ে বর্তমানে দিল্লির রাজনীতি বেশ সরগরম।

Loading