সোমালিয়া ওয়েব নিউজ: এখনও বিপন্মুক্ত নন গ্যাস বেলুন ফেটে আহত কৌতুক শিল্পী আবু হেনা রনি। ঢাকার গাজিপুর মেট্রোপলিটন পুলিশের চার বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই গ্যাস বেলুন বিস্ফোরণে রনি অগ্নিদগ্ধ হন। এই ঘটনায় আরও চার জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছে।পুলিশের ওই অনুষ্ঠানে কিছু গ্যাস বেলুন ওড়ানো হচ্ছিল। সে সময় একটি গ্যাস বেলুনে বিস্ফোরণ হয়। সেখানেই দাঁড়িয়েছিলেন রনি-সহ আরও কয়েক জন। তাঁরা গুরুতর আহত হন। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, কৌতুকশিল্পীর অবস্থা আশঙ্কাজনক না হলেও যেহেতু অনেকটা পুড়ে গিয়েছে তাঁর শরীর, তাই তাঁরা নজরে রেখেছেন।
বাংলাদেশের কৌতুকশিল্পী রনি একটি জনপ্রিয় টিভি রিয়ালিটি শোয়ে জিতে এই বাংলায় জনপ্রিয় হন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক টলি তারকা।
![]()

More Stories
আরব বিশ্বে প্রথম, মৃত্যুদণ্ড বিলোপ করল লেবানন
পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা, ইরানে নতুন মার্কিন হামলার দাবি
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি: ১৫ ভারতীয়ের মর্মান্তিক মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর