সোমালিয়া ওয়েব নিউজ: আবার চিতাবাঘ ফিরে এল দেশে। কিন্তু চিতাবাঘ হারিয়ে যাওয়ার কাহিনী অনেকের কাছেই জানা নেই। এর পিছনে রয়েছে এক বিশেষ কাহিনী। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে নামিবিয়া থেকে 8টি চিতা ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলা হচ্ছে, ৭৪ বছর পর দেশে আবার চিতার আওয়াজ শোনা যাবে। ৭৪ বছর আগে দেশে শেষ চিতার শিকার হয়েছিল। দাবি করা হয়, শেষ চিতাবাঘটি শিকার করেছিলেন মহারাজা রামানুজ প্রতাপ সিং দেও। এই গল্পটি দেশ স্বাধীনের সময়ের। ১৯৪৭ সালের। এখন যাকে বলা হয় ছত্তিশগড় তখন সেটা মধ্যপ্রদেশের আওতায় ছিল। তখন ছিল রাজ-রাজাদের আমল। মহারাজা রামানুজ প্রতাপ সিং দেও কোরিয়া রাজ্যের রাজা ছিলেন। কিছু গ্রামবাসী রাজা সাহেবের কাছে অভিযোগ করেন, চিতা মানুষ মানুষ ও গবাদি পশু মেরে ফেলছে। রাজা সাহেব তাঁর প্রজাদের বাঁচাতে বন্দুক নিয়ে রওনা হলেন বনের দিকে। পর পর তিনটি চিতাকে খুন করেন তিনি। বলা হয়, তাঁর শিকারের শেষ ছবি বেশ কিছু নথি মহারাজার ব্যক্তিগত সচিব ‘জার্নাল অফ দ্য বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি’-তে হস্তান্তর করেছিলেন। এই নথিগুলি এখনও পাওয়া যায়।
![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী